ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আরো এক আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ২৪ এপ্রিল ২০২৪
আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আরো এক আম্পায়ার
মোরশেদ আলি খান

বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত কিছুদিন আগে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন। সে সময় তার জায়গা খালি হলে বাংলাদেশ থেকে সাবেক বাঁহাতি পেসার মোরশেদ আলি খানের নাম প্রস্তাব করে বিসিবি। অবশেষে আইসিসি বিসিবির সেই প্রস্তাব গ্রহণ করেছে।

আর তাই গাজি সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ হিসেবে জায়গা পেলেন মোরশেদ। মঙ্গলবার (২৩ এপ্রিল) আইসিসির প্যানেলে মোর্শেদ আলী খানের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার আহমেদ মিঠু।

আগেই গুঞ্জন ছিল, জিম্বাবুয়ে সিরিজের আগে মোরশেদ আইসিসির তালিকাভুক্ত হবেন। মোরশেদ আলী খান বাংলাদেশ ও ভারতের নারী দলের মধ্যকার হতে যাওয়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

Advertisement

আইসিসির প্যানেলে যুক্ত হওয়ার আগেই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন মোরশেদ। দায়িত্ব পালন করেছেন এসিসি ওমেন্স প্রিমিয়ার কাপে। নিজেদের মাঠে বাংলাদেশ ও  অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সর্বশেষ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ৫১ বছর বয়সী মোরশেদ।

বাংলাদেশ দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন মোরশেদ। মানিকগঞ্জের এই সন্তান ১৯৯৮ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ট্রাই-সিরিজে খেলেন। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রানে ১ উইকেট নেন। ২০০০-২০০১ সিজন পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!