রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে নিউ ইংল্যান্ডের মাঠে। যেখানে ম্যাচটি উপভোগ করতে উপস্থিত থাকতে পারেন প্রায় ৬০ হাজার দর্শক।
এই ম্যাচে অবশ্য মেসি ও লুইস সুয়ারেজের খেলা নিয়ে শঙ্কা ছিল। কারণ, কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হতে যাওয়ার কারণে তৈরি হয়েছিল এ শঙ্কা। তবে সব খেলোয়াড়ের খেলার জন্য প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামি কোচ টাটা মার্তিনো।
.png)
মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলের সব খেলোয়াড় প্রস্তুত আছে, যারা সুস্থ আছে তারা দলের সঙ্গে যাবে। পরে আমরা নিউ ইংল্যান্ডের বিপক্ষে কোন ফরমেশনে খেলব তা ঠিক করব। আমরা গত বছর শার্লটের বিপক্ষে কৃত্রিম টার্ফে খেলেছি। সেটা নিয়ে কোনো সমস্যা নেই।’
এদিকে এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হওয়ার কথা বলেছেন নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাবের কোচ পর্টার। ম্যাচটিতে খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আর এমন ম্যাচের জন্য আপনি যদি উজ্জীবিত হতে না পারেন এবং পারফর্ম করতে না পারেন তবে আপনার ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই।
শুধু তাই নয়, মেসিতে মুগ্ধ খেলোয়াড়দের একাদশের বাইরে রাখার হুমকি দিয়ে স্বাগতিকদের কোচ আরো বলেন, ‘তারা যদি মুগ্ধতায় আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই। আমি চেষ্টা করব যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তেমন কাউকে একাদশে না রাখার।’