শেষ দুই দল হিসেবে নারী বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলংকা ও স্কটল্যান্ড। মঙ্গলবার (৭ মে) আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলংকা। ফাইনালে চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।
বাছাইপর্বের রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে স্কটিশ নারীরা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা।
.png)
অক্টোবরের ৩ তারিখ শুরু হবে এবারের আসর। খেলা হবে ঢাকা ও সিলেটে। ৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ওই দিন বেলা ৩টায় মিরপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।