সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।
বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
.png)
ম্যাচটিতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মুরশিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারী, রিতু মনি ও ফারিহা তৃষ্ণা।
অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে ভারতীয় নারী দল।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, রুবয়া হায়দার, সোবহানা মোস্তারী, নিগার সুলতানা (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, দয়ালান হেমলতা, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, সাঞ্জানা, পূজা ভাস্ত্রকার, দীপ্তি শর্মা, আশা সোবহানা, তিতাস সাধু ও রাধা যাদব।