ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়ার পথে সালমার পাশে জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৯ মে ২০২৪
রেকর্ড গড়ার পথে সালমার পাশে জ্যোতি
ছবি কোলাজ- ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের ক্রিকেটে নেতৃত্ব নেয়ার পর থেকেই অদম্য গতিতে ছুটছেন তিনি। তবে দলীয় পরিসংখ্যানের বিবেচনায় অম্ল-মধুর সময় কাটাচ্ছেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেটে গত বছরটা জ্যোতির জন্য ছিল দুর্দান্ত। যদিও নতুন বছরে এখনো মনে রাখার মতো কিছু করতে পারেননি তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়তে চলেছেন এই ব্যাটার। 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৫ টি-২০ ম্যাচ খেলেছেন জ্যোতি। যেখানে ২৫.৬৪ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। তার ঝুলিয়ে রয়েছে একটি শতক। আর সর্বোচ্চ অপরাজিত ১১৩ রানের একটি ইনিংস।

Advertisement

দেশের হয়ে সর্বোচ্চ টি-২০ খেলা ক্রিকেটার হিসেবে জ্যোতির সঙ্গে যৌথভাবে রয়েছেন টাইগ্রেসদের সাবেক অধিনায়ক সালমা খাতুন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারও খেলেছেন ৯৫টি টি-২০ ম্যাচ। যেখানে ১৫.৪৬ গড়ে ৬৩৪ রান করেছেন। পাশাপাশি ৮৪ উইকেটও রয়েছে তার ঝুলিতে।

দেশের হয়ে আরেকটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেই সালমা খাতুনকে টপকে যাবেন টাইগ্রেস দলপতি জ্যোতি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!