ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের মাঝেই ‘স্বামী-স্ত্রীর লড়াই’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ১০ মে ২০২৪
আইপিএলের মাঝেই ‘স্বামী-স্ত্রীর লড়াই’ (ভিডিও)
ফাইল ছবি

চোটের কারণে চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারছেন না। সেই নিতিশ রানাকেই দেখা গেল ক্রিকেট খেলতে। তবে কেকেআরের হয়ে নয়, তিনি খেললেন স্ত্রীর সঙ্গে।

কেকেআর সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই দেখা যাচ্ছে নিতিশ তার স্ত্রী সাচি মারওয়ার সঙ্গে খেলছেন। নিতিশকে ওই ভিডিওতে একজন জিজ্ঞেস করেন, এখানে কী চলছে? উত্তরে নিতিশ বলেন, স্বামী-স্ত্রীর লড়াই।

ভিডিওতে দেখা যায়, নিতিশ বল করছেন। আর তার স্ত্রী ব্যাট করছেন। নিতিশের করা বলে পুল করেন সাচি। যা দেখে কেকেআরের ক্রিকেটার বলেন, আমার থেকে ভাল পুল মারছে। সাচির ব্যাটিং দেখে প্রশংসা করেন নিতিশ।

Advertisement

 

 

এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছে কেকেআর। পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এরই মধ্যে ১৬ পয়েন্ট পেয়ে গেছে দলটি। রাজস্থান রয়্যালসেরও পয়েন্ট ১৬। কিন্তু নেট রানরেটে এগিয়ে কেকেআর।

২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল কলকাতা। সেবার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এ বছর তিনি কলকাতার মেন্টর। আরো একবার আইপিএল জেতার জন্য মরিয়া কেকেআর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!