এবার মালয়েশিয়ার ফুটবলার ফয়সাল হালিমের ওপর এসিড নিক্ষেপ করেছে অপরাধী চক্রটি। এতে তার শরীরের অনেকখানি অংশ ঝলসে গেছে। তবে তিন ঘণ্টার সফল অস্ত্রোপচার শেষে হালিমের অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। খবর ব্লেচার রিপোর্টের।
জানা যায়, এসিড হামলায় মারাত্মক জখম হয়ে ফয়সাল। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এসিডে শরীরে পোড়ার মাত্রা বেশি হওয়ায় হাঁটতে ও কথা বলতে পারছিলেন না ফয়সাল। তবে অস্ত্রোপচার করায় তিনি কিছুটা হাঁটতে পারছেন এবং কথাও বলতে পারছেন।
.png)
মালয়েশিয়ার পেশাদার ফুটবল ক্লাব সেলানগর এফসির হয়ে খেলেন ফয়সাল হালিম। ক্লাবটির ডেপুটি প্রেসিডেন্ট শাহরিল মোক্তার জানিয়েছেন, ফয়সালের শরীরে তিন ঘণ্টা যাবৎ অস্ত্রোপচার করা হয়।
তিনি বলেন, ‘আমি শুনেছি আজ সকালে তিনি রুমে হাঁটতে শুরু করেছে এবং নিজে নিজে বাথরুমে গেছে। এটি একটি ইতিবাচক উন্নতি। তিনি বাড়িতে যেতে চায়।’
সিরিজ হামলার আতঙ্কে পরে ক্লাবটির একটি ম্যাচও বাতিল করে দেয় ফুটবলাররা। তবে খুব শিগগিরই সতীর্থ ফয়সাল সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তারা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।