দলগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। যদিও আইসিসিকে একটি স্কোয়াডের তালিকায় পাঠিয়েছে তারা। কিন্তু এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বোর্ড তিনটি।
সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও, আজ সেটি হচ্ছে না। তাসকিন আহমেদের এমআরআই রিপোর্টের কারণেই মূলত বিলম্ব হচ্ছে।
.png)
তবে সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় বহুল প্রতিক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। সোমবার দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য দল:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন/তানভীর ইসলাম, তাসকিন আহমেদ/হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।