বুধবার দিবাগত রাত ১টা ৪৯ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করবেন বাংলাদেশ ক্রিকেট দল।। তার আগে দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ফটোসেশনের আয়োজন করে বিসিবি। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অধিনায়ক ও কোচ।
.png)
বিশ্বকাপ অভিযাত্রা শুরুর আগে হিউস্টনের প্রেইরি ভিউতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচ আগামী ২১ মে। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে।
১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও নেপাল। আর আগামী ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।