ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাইফউদ্দিনের বাদ পড়া ইস্যুতে যা বললেন কোচ-অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৫ মে ২০২৪
সাইফউদ্দিনের বাদ পড়া ইস্যুতে যা বললেন কোচ-অধিনায়ক
মোহাম্মদ সাইফউদ্দিন

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলে ফিরে বল হাতে আগুনে বোলিং করেছেন তিনি। যদিও সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। তবে এই সিরিজে সবমিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

দীর্ঘদিন পর সাইফউদ্দিনের এমন ফেরাতে অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপ দলেও সুযোগ পাচ্ছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। শুধু তাই নয়, ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়নি এই ক্রিকেটারকে।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অফফর্মে থাকা লিটন দাস দলে জায়গা পেলেও কেন সুযোগ পেলেন না সাইফউদ্দিন। এদিন কিছু না বললেও বুধবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত ও কোচ হাথুরুসিংহে।

Advertisement

এ ব্যাপারে হাথুরুসিংহকে বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

একই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!