[ খেলা ]
ক্লাব বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত ফিফার
ফাইল ফটো
বিশ্বে নারী ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এটি মূলত মেয়েদের ক্লাব বিশ্বকাপ কেন্দ্রিক। যা নিয়ে বড় সুখবরই দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফা জানিয়েছে, আগামী ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে মেয়েদের প্রথম ক্লাব বিশ্বকাপের আসর। চার বছর পর পর মাঠে গড়াবে এই আসর। যেখানে অংশ নেবে ১৬টি ক্লাব।
বুধবার থাইল্যান্ডের ব্যাংককে কংগ্রেসে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
.png)
গত বছরের ডিসেম্বরেই ফিফা ঘোষণা দিয়েছিল এটি। অবশেষে আজকের সাধারণ সভায় তা চূড়ান্ত হলো।
নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর যুক্তরাষ্ট্র অঞ্চলের চ্যাম্পিয়ন গোথাম এফসি, লাতিন অঞ্চলের মেয়েদের কোপা লিবারতাদোরেসের সেরা ব্রাজিলের করিন্থিয়াস।
জানা গেছে, মহাদেশীয় অঞ্চলের চ্যাম্পিয়নরা ছাড়াও র্যাংকিংয়ের বিচারে অংশ নেবে বাকি ক্লাবগুলো।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফিফা ক্লাব বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!