ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৫ বোলার, শীর্ষে বাংলাদেশি

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৪:৫৪, ১৬ মে ২০২৪
বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ৫ বোলার, শীর্ষে বাংলাদেশি
কোলাজ- ডেইলি বাংলাদেশ

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সময়ের হিসেবে আর ১৬ দিন পরেই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আগামী ১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৯ জুন পর্যন্ত। যেখানে অংশ নেবে ২০ দল। যারা চারটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে।

কুড়ি ওভারের বৈশ্বিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুই দেশে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে ৯ ভেন্যুতে। যেখানে সবমিলিয়ে ৫৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে উত্তেজনা। গণমাধ্যম থেকে আলোচনার গোল টেবিল সবখানে শুরু হয়েছে নানান বিচার-বিশ্লেষণ। আসন্ন বিশ্বকাপে কারা হবে সেরা পারফর্মার, কোন দল সেমিফাইনালে উঠবে কিংবা কাদের হাতে উঠবে চ্যাম্পিয়ন শিরোপা, এসব নিয়ে চলছে আলোচনা।

Advertisement

এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ৮টি আসর মাঠে গড়িয়েছে। এবারের আসরটি নবম হতে যাচ্ছে। আগের আসরগুলোতে বল হাতে দাপট দেখিয়েছেন অনেকেই। তবে সেরা পাঁচে জায়গা পেয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা। 

তবে মজার ব্যাপার হলো-এই তালিকায় সবার উপরে অর্থাৎ শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তালিকার পাঁচ নম্বরে আছেন লঙ্কানদের রহস্য স্পিনার অজন্তা মেন্ডিস।

চলুন একনজরে দেখে নেয়া যাক শীর্ষ ৫ বোলারদের-

সাকিব আল হাসানসাকিব আল হাসান

আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের সর্বশেষ ৮ আসরেই পারফর্ম করেছেন তিনি। এবারের বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। এ যাত্রায় তার সঙ্গী শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও টি-২০ বিশ্বকাপের সব আসরে খেলেছেন।

শুধু অংশ নেয়াতেই নয়, বল হাতেও রাজত্ব করছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সবশেষ ৮ আসরের ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৩৫ ইনিংসে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট। এছাড়া ক্যারিয়ারে মোট তিনবার চারটি করে উইকেট নিয়েছেন।

বলা যায়, বেশ এগিয়ে থেকেই এ তালিকায় শীর্ষে আসেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বকাপে আর তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখাতে পারলেই উইকেটের হাফ সেঞ্চুরি হবে তার।

শহীদ আফ্রিদি

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৬.৭১ গড়ে ৩৯ উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং ফিগার ১১ রান খরচায় ৪ উইকেট। ক্যারিয়ারে তিনি দুইবার চারটি উইকেট শিকার করেছেন।

লাসিথ মালিঙ্গা

শ্রীলংকান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের মনে রীতিমতো কাঁপন ধরাতেন তিনি। একই ধারাবাহিকতা বজায় রেখে টি-২০ বিশ্বকাপেও সাফল্য পেয়েছেন এই গতি তারকা।

জাতীয় দল থেকে অবসর নেয়ার আগে ৩১ টি-২০ ম্যাচে ৩৮ উইকেট শিকার করেছেন মালিঙ্গা। তার ক্যারিয়ার সেরা বোলিং ৩১ রানে পাঁচ উইকেট। এই কীর্তি তিনি একবারই গড়েছেন।

সাঈদ আজমল। ছবি- সংগৃহীতসাঈদ আজমল

পাকিস্তানের রহস্য স্পিনার সাঈদ আজমল। বল হাতে অসংখ্যবার প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানিয়েছেন। পেয়েছেন সাফল্যও। জাতীয় দলের জার্সিতে টি-২০ বিশ্বকাপে বল হাতে ঘূর্ণির ছড়ি চালিয়ে ৩৬ উইকেট পেয়েছেন। এজন্য তার খেলতে হয়েছে ২৩ ম্যাচ। ক্যারিয়ারে তিনিও সাকিবের সমান তিনবার চারটি করে উইকেট নিয়েছেন।

অজন্তা মেন্ডিস

আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে মাত্র ২১ ম্যাচ খেলেছেন অজন্তা মেন্ডিস। তাতেই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ক্যারিয়ারে একবারে করে ছয় উইকেট ও একবার ৪ উইকেট ঝুলিতে ভরেছেন এই রহস্য স্পিনার। 

মেন্ডিস ক্যারিয়ারে সবমিলিয়ে ৩৫ উইকেট পেয়েছেন তিনি। তার সমান উইকেট পেয়েছেন পাকিস্তানের আরেক পেসার উমর গুলও। কিন্তু তিন ম্যাচ বেশি ও বোলিং গড়ের (৭.৩০) কারণে তালিকায় ছয়ে আছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!