[ খেলা ]
বিশ্বকাপ খেলতে যাওয়া সতীর্থদের যা বললেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ
টি-২০ বিশ্বকাপ খেলতে এরই মধ্যে আমেরিকার বিমানে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। আসন্ন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম মেহেদী হাসান মিরাজ। দলে না থাকলেও সতীর্থদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
এক সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মিরাজ। তাকে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে না রাখা নিয়ে প্রশ্ন তুলছে সমর্থকরা। তবে এ নিয়ে আক্ষেপ নেই এই অলরাউন্ডারের। উল্টো সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে শান্তদের শুভকামনা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...। টি-২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’
.png)
আইসিসির মেগা আসরটিতে অংশ নিতে গতকাল দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তর দল শেষ প্রস্তুতি হিসেবে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!