ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির একটি ব্যালন ডি’অর ফেরত নেয়ার গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ১৬ মে ২০২৪
মেসির একটি ব্যালন ডি’অর ফেরত নেয়ার গুঞ্জন!
লিওনেল মেসি

ফুটবল ক্যারিয়ারে আট বার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তার আটটি ব্যালন ডি’অর-এর মধ্যে একটি কি ছিনিয়ে নেয়া হবে? সেটি কি পাবেন পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানদোভস্কি? শুরু হয়েছে জল্পনা।

২০১৮-১৯ মৌসুমের জন্য ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। পরের বছর সবচেয়ে ভাল ফুটবল খেলেছিলেন লেভানদোভস্কি। ২০১৯-২০ মৌসুমে ব্যালন ডি’অর-এর তালিকায় তার নামই ছিল সবার আগে।

কিন্তু সেবার কোভিডের জন্য এই পুরস্কার দেওয়া হয়নি। ২০২০-২১ মৌসুমে আবার সেই পুরস্কার দেওয়া হয়েছিল। সেবার আবার ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এই ঘটনার পরই শুরু হয়েছিল বিতর্ক।

Advertisement

অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন ২০২০ সালে পুরস্কার দেওয়া হল না? সেই সময় ‘ফ্রান্স ফুটবল’ জানিয়েছিল, ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুম মিলিয়ে মেসিকে সেই পুরস্কার দেওয়া হয়েছে।

এ অবস্থায় ব্যালন ডি’অর কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন লেভানদোভস্কি নিজেও। পোল্যান্ডের ফুটবলার জানিয়েছিলেন, দুই মৌসুম মিলিয়ে ১০০ গোল করেছিলেন তিনি। তার ক্যারিয়ারের সেরা দুই বছর কাটিয়েছিলেন। তারপরেও ব্যালন ডি’অর পাননি।

সেই সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ফরাসি ফুটবল। তারা জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমের পুরস্কারও দেবে তারা। এরই মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লেভানদোভস্কি।

তিনি বলেন, চার বছর পরেও যদি আমি ব্যালন ডি’অর পাই তা হলে দুঃখ নেই। এই পুরস্কার খুবই গর্বের। আমাকে যখনই দেওয়া হোক না কেন আমি আনন্দের সঙ্গে নেব।

তা হলে কি মেসির কাছ থেকে ২০২১ সালের ব্যালন ডি’অর নিয়ে নেয়া হবে? তেমন সম্ভাবনা অবশ্য নেই। কারণ, একবার এই পুরস্কার দেওয়ার পরে তা নিয়ে নেয়া হয় না।

দরকার পড়লে শুধুমাত্র ২০১৯-২০ মৌসুমের জন্য পুরস্কার পাবেন লেভানদোভস্কি। ২০২০-২১ মৌসুমের পুরস্কার থাকবে মেসির কাছেই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!