[ খেলা ]
ইউরোপা লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইউনাইটেড
ফাইল ছবি
নিউক্যাসলকে বুধবার প্রিমিয়ার লিগে ৩-২ গোলে হারিয়ে হতাশাজনক মৌসুমে কিছুটা হলেও আশার আলো দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে রেড ডেভিলদের আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে খেলার আশা এখনো টিকে থাকলো।
এরিক টেন হাগের দল এখন প্রিমিয়ার লিগে সপ্তম স্থান নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অন্তত এই স্থানটি নিশ্চিত করতে পারলে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে দলটি।
তবে আগামী ২৫ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে জিততে পারলে ইউনাইটেডের ইউরোপা লিগে খেলাও নিশ্চিত হবে। কিন্তু ওয়েম্বলিতে সিটি জয়ী হলে কনফারেন্স লিগ নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে।
.png)
অষ্টম স্থানে থাকা ইউনাইটেড এখনো লড়াই টিকিয়ে রেখেছে। নিউক্যাসলকে হারিয়ে তারা সপ্তম স্থানে থাকা ম্যাগপাইদের সমান ৫৭ পয়েন্ট অর্জন করেছে। নিউক্যাসলের তুলনায় গোল ব্যবধানে ইউনাইটেড বেশ খানিকটা পিছিয়ে আছে।
আর তাই শেষ ম্যাচে ম্যাগপাইদের থেকে ভাল ফলাফল করতেই হবে ইউনাইটেডকে। রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটন সফরে যাবে ইউনাইটেড। অন্যদিকে নিউক্যাসল খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!