ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুনীলের অবসরের ঘোষণায় কোহলির বার্তা, ছুঁয়ে গেল সবাইকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪২, ১৬ মে ২০২৪
সুনীলের অবসরের ঘোষণায় কোহলির বার্তা, ছুঁয়ে গেল সবাইকে
ছবি- সংগৃহীত

ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান। অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রি। আগামী ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ।

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় সুনীল বলেন, একটা দিন জীবনে কখনো ভুলতে পারব না। যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি।

এরপর তিনি বলেন, ‘আগেরদিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যার (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।’

Advertisement

সুনীলের সেই ভিডিওবার্তায় মন্তব্য করেছেন কোহলি। বন্ধুর পোস্টে কোহলি লিখেছেন, ‘আমার ভাই। গর্বিত।’ পোস্টের সঙ্গে লাল হৃদয়ের একটি ‘ইমোজি’ও দিয়েছেন তিনি।

ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু লিখেছেন, ‘কখনও এই দিনটা দেখতে চাইনি। তোমার মন বদলানোর জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। তবে এটাও জানি যে, কেন অবসর নিচ্ছ। আগামী ৬ জুন গোটা দেশের উচিত তোমার অবসর উদযাপন করা। তুমি সেটারই যোগ্য। আমার অধিনায়ক।’

ভারতীয় ফুটবল সংস্থার পেজে লেখা হয়েছে, ‘মাঠ এবং মাঠের বাইরে তোমার ছাপ সবসময় মনে থাকবে। তুমি বরাবরই আমাদের অনুপ্রাণিত করেছো এবং আগামী দিনেও করবে। নেতৃত্ব, দায়বদ্ধতা এবং আবেগের জন্য অনেক ধন্যবাদ।’

লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান সুপার জায়ান্ট দলের কর্ণধার তথা কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা লিখেছেন, ‘একটা যুগের অবসান! সুনীল ছেত্রি একজন সত্যিকারের কিংবদন্তি এবং লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। তোমার আবেগ, দায়বদ্ধতা এবং মাঠে উপহার দেওয়া মুহূর্তগুলো ফুটবল খেলাটাকে অনেক কিছু দিয়ে গিয়েছে। স্মৃতি এবং যে ছাপ রেখে যাচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ।’

ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে,‘তোমার ক্যারিয়ার অসাধারণের থেকে কোনও অংশে কম নয়। ভারতীয় ফুটবল এবং ভারতের খেলাধুলার একজন বিগ্রহ হিসাবে থেকে যাবে তুমি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!