ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাস্তি পেলেন এবার, ভোগ করবেন পরের আইপিএলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ১৮ মে ২০২৪
শাস্তি পেলেন এবার, ভোগ করবেন পরের আইপিএলে
ফাইল ফটো

আইপিএলের ১৭তম আসরের পর্দা এখনও নামেনি। ভারতের জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি। কিন্তু পরের আইপিএলের একটা বিষয় এখনই ঠিক হয়ে গেছে। আর সেটা হচ্ছে নিষেধাজ্ঞার কারণে পরবর্তী আইপিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে না পারবেন না হার্দিক পান্ডিয়া।

আগামী আইপিএল কবে শুরু হবে কিংবা কোন দলের হয়ে খেলবেন পান্ডিয়া সেটাও এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেননা পরের আসর শুরু হওয়ার আগে টুর্নামেন্টের বড় নিলাম হবে। সেই নিলামে অনেকেই নতুন দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন। এতে তিনি যে দলের হয়েই আগামী টুর্নামেন্টে খেলুক না কেন দলের প্রথম ম্যাচে নিশ্চিতভাবেই তাকে বেঞ্চে থাকতে হবে। 

শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৮ রানে হারার ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই শাস্তি ভোগ করতে হবে পান্ডিয়াকে। পুরো টুর্নামেন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনবার তার দল বোলিং শেষ করতে পারেনি। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাকে। 

Advertisement

আগের দুই বার জরিমানায় পার পেলেও এবার জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞাও পেতে হয়েছে পান্ডিয়াকে। ভারতীয় মুদ্রায় ৩০ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাঁকে। দলের নেতা উভয় শাস্তি পেলেও বাদ যায়নি মুম্বাইয়ের হয়ে গতকালের একাদশে খেলা বাকি সদস্যেরা। বাকিরা অবশ্য জরিমানায় পার পেয়েছে। ম্যাচ ফির ৫০ শতাংশ কিংবা ভারতীয় মুদ্রায় ১২ লাখ টাকা জরিমানা গুনতে হবে। ইমপ্যাক্ট খেলোয়াড়ও এই শাস্তির আওতায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!