আগেই সব সুযোগ হারানো ইউনাইটেড প্রিমিয়ার লিগের শেষ দিনে জয় পেয়েছে। লিগের ফাইনাল দিনে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে টেন হাগের শিষ্যরা।
আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে মাঠে নামবে রেড ডেভিলসরা। যেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টা সিটি। এমন ম্যাচের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াতে কাজে দিবে ওল্ড ট্রাফোর্ডের দলটিকে।
.png)
এই ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেছেন দিয়াগো দালত। ম্যাচের ৭৩তম মিনিটে গোলটি করেন তিনি। আর ৮৮তম মিনিটে ব্যবধান দিগুণ করেন রাসমুস হয়লুন্দ।
এবার টেবিলের অষ্টম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে ইউনাইটেড। ৩৮ ম্যাচে তাদের ৬০ পয়েন্ট। প্রিমিয়ার লিগের ইতিহাসে এত কম পয়েন্ট কখনো লিগ শেষ করেনি তারা। সমান ৬০ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে ম্যানইউকে পেছনে ফেলে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
এদিকে প্রিমিয়ার লিগের শেষ দিনে জয় পেয়েছে চেলসিও। এফসি বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা। এদিন চেলসির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো সিলভা। ম্যাচ শেষে সিলভাকে গার্ড অব অনার দেন সতীর্থরা। চেলসিতে ৪ বছরের ক্যারিয়ার শেষ করে বিদায়ের আগে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি সিলভাও।
চেলসির হয়ে এই ম্যাচে গোল করেন ময়েসেস কাইসেডো। ইকুয়েডরের রক্ষণশীল এই মিডফিল্ডারের গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে ব্যবধান ২-০ করেন ব্লুজরা। এর ১ মিনিট পর আত্মঘাতী গোল হজম করে চেলসি। বাকি সময়ে আর কোনো গোল হওয়ায় ২-১ ব্যবধানেই জয় পায় চেলসি।
এতে ৩৮ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৩। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে। আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে ম্যানইউকে যদি ম্যানসিটি হারাতে পারে, তাহলে আগামী বছরের ইউরোপা লিগে কোয়ালিফাই করতে পারবে চেলসি।