ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে বাদ দিয়ে উইন্ডিজ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ২০ মে ২০২৪
বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে বাদ দিয়ে উইন্ডিজ দল ঘোষণা
ছবি- সংগৃহীত

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। সেই হিসেবে আর ১৩ দিন পর শুরু হবে এই টুর্নামেন্ট। এর আগে অবশ্য তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

এই সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট। তাদের ঘোষিত সেই দলে নেই আসন্ন বিশ্বকাপে উইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। এমনকি রাখা হয়নি বিশ্বকাপ দলের আরো ৬ ক্রিকেটারকে। অপরদিকে সিরিজটিতে পূর্ণশক্তির দল পাচ্ছে না সফরকারী প্রোটিয়ারাও। কারণ, দুই দলেরই অধিনকাংশ খেলোয়াড় ব্যস্ত আইপিএলে। 

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজটি। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ২৩ মে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুদল। এছাড়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথায়ক্রমে ২৫ ও ২৬ মে। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। এর আগে নেপাল সফরেও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন কিং। যদিও চোটের কারণে সফর শেষ করতে পারেননি।

অন্যদিকে নিয়মিত অধিনায়ক পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে খেলছেন। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। অধিনায়ক ছাড়াও বিশ্বকাপ দলের আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ ও শেরফান রাদারফোর্ডকে এ সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দল আইপিএলের প্লে অফে উঠেছে। তাদের মধ্যে জোসেফ দলের সহ-অধিনায়ক, এখন তার বদলে সে দায়িত্ব পালন করবেন রস্টন চেজ।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল : ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রস্টন চেজ, অ্যালিক অ্যাথানাজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!