মূলত রিজার্ভ ক্রিকেটার হিসেবে তরুণ হার্ডহিটার ম্যাকগার্ককে বিশ্বকাপ দলে যুক্ত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে বিশ্ব আসরকে সামনে রেখে স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইপিএলে চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রাতারাতি তারকা বনে গেছেন অস্ট্রেলিয়ার তরুণ হার্ডহিটার ম্যাকগার্ক। অবিশ্বাস্য ২৩৪ স্ট্রাইকরেটে তিনি করেছেন ৩৩০ রান। কোহলি, গায়কোয়াড়, হেডদের ব্যাটে রান বন্যা থাকলেও অজি এই ক্রিকেটারের মতো স্ট্রাইকরেট আর কারো নেই।
.png)
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে এ ক্রিকেটার না থাকায় সমালোচনার ঝড় উঠেছিলো। রিজার্ভ ক্রিকেটার হিসেবে অবশেষে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের টিকিট পেয়েছেন মারকুটে এ ব্যাটার। ডেভিড ওয়ার্নারের উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছে তাকে।
এদিকে টি-২০ বিশ্বকাপের জন্য স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একজন ক্যারিবীয় হিসেবে আয়োজক দেশের কন্ডিশন বুঝতে সহায়তা করবেন এ কিংবদন্তি। এর আগের বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়ার ম্যাথু হ্যাইডেনকে সঙ্গে নিয়েছিলো পিসিবি।