[ খেলা ]
কোহলির রেকর্ড ভাঙলেন হায়দরাবাদের এই ব্যাটার
ছবি- সংগৃহীত
আইপিএলের চলমান আসরে দলীয় রানের সর্বোচ্চ রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের দখলে। একই সঙ্গে বেশ কয়েকটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছে দলটি। এর মূলে রয়েছে অবশ্য দলটির দুই ওপেনার। একজন অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড, অন্যজন্য ভারতীয় অভিষেক শর্মা। এ দুজনের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েই নিচের ব্যাটাররা বিধ্বংসী হয়ে ওঠেন।
ব্যাট হাতে অভিষেকের আগমণ মানেই ঝড়ো ব্যাটিং আর ছক্কার মেলা। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও তেমন তাণ্ডব চালালেন তিনি। এই ইনিংসের পথে দারুণ এক কীর্তিও গড়লেন বাঁহাতি ওপেনার। ছক্কার একটি রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে।

.png)
আইপিএলের এক আসরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন অভিষেক শর্মার। চলতি আইপিএলে ৪১টি ছক্কা হয়ে গেছে তার।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ড ছিল কোহলির। ২০১৬ আইপিএলে ১৬ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছিলেন ৩৮টি। অভিষেক তাকে ছাড়িয়ে গেলেন তিন ইনিংস কম খেলেই।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিরাট কোহলি
লিংক সফলভাবে কপি হয়েছে!