ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপা আমেরিকার আগে ভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ২১ মে ২০২৪
কোপা আমেরিকার আগে ভিন্ন টুর্নামেন্টে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
ফাইল ছবি

বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই বাড়তি উন্মাদনার পরশ। ফুটবলপ্রেমীরা এই দুই দলের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। সামনেই কোপা আমেরিকা। যেখানে মুখোমুখি হতে পারে এই দুই দল।

তবে তার আগে ভিন্ন এক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে সেলেসাও-আলবিসেলেস্তেরা। ফুটসাল ইভেল্যুয়েশন লিগের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। শনিবার (১ জুন) এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটসাল টিম। দলে ডাক পাওয়া তিন ফুটবলারকে বাদ দিয়ে এদিন অনুশীলন করে আলবিসেলেস্তারা। বুধবার (২২ মে) নিকোলাস ক্রাভেটজকি, অগাস্টিন প্লাজা এবং লুসিয়ানো গাউনার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে। 

Advertisement

সোমবার (২০ মে) কোচের অধীনে ৮০ মিনিট অনুশীলন করে আর্জেন্টিনা দল। এদিন ফিনিশিং নিয়ে আলাদা কাজ করতে দেখা যায় তাদের। একই সঙ্গে ফিটনেস নিয়েও বেশ সতর্ক অবস্থায় ছিলেন তারা। শুক্রবার পর্যন্ত নিয়মিত আর্জেন্টিনার এই অনুশীলন চলবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!