ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মোবাইলে সহজে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ২১ মে ২০২৪
মোবাইলে সহজে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ দেখবেন যেভাবে
ফাইল ছবি

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে শেষ সিরিজ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে সফরকারী বাংলাদেশ। মঙ্গলবার (২১ মে) টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ খেলতে নামছে দুই দল।

প্রথম টি-২০ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩ ও ২৫ মে। একই ভেন্যুতে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচের টি-২০ সিরিজ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া অনলাইনে এবং মোবাইলে টফি অ্যাপে দেখা যাবে খেলা।

Advertisement

তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে ২৮ মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে একই ভেন্যুতে চারবার মুখোমুখি হবে দু’দল। প্রথম ম্যাচটি দু’দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে শান্তরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!