ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২৩ মে ২০২৪
বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!
ভিনসেন্ট কোম্পানি

ইউরোপীয় অন্য প্রতিযোগিতাগুলোতে যেমনই ফল আসুক, জার্মানির বুন্দেসলিগার শিরোপা যেন বায়ার্ন মিউনিখের জন্যই বরাদ্দ থাকে! তবে এবার লিগ শিরোপা হাতছাড়া করেছে বাভারিয়ানরা। এমনকি চলতি মৌসুমে তারা কোনো ট্রফিই জেতেনি।

ব্যর্থতা মেনে নিয়ে মৌসুম শেষ হওয়ার বেশ আগেই বিদায়ের কথা জানান কোচ থমাস টুখেল। এরপর থেকে তারা বেশ কয়েকজনকে কোচ করতে ধরনা দিয়ে বসেছে। সেই দৌড়ে এবার জোরেশোরে শোনা যাচ্ছে ভিনসেন্ট কোম্পানির নাম।

কেবল সম্ভাব্য কোচের আলোচনাতেই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলির দায়িত্বে থাকা সাবেক এই বেলজিয়াম তারকার সঙ্গে নাকি বাভারিয়ানদের মৌখিক চুক্তিও হয়ে গেছে। এমন দাবি করেছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

Advertisement

গার্ডিয়ান বলছে, বার্নলি ও বায়ার্নের মধ্যকার আলোচনা উচ্চ পর্যায়ে রয়েছে। কোম্পানিকে আগে ছেড়ে দেওয়ার জেরে বুধবার ক্ষতিপূরণ নিয়েও কথা বলেছে বার্নলির মালিক অ্যালান পেস। সপ্তাহ শেষেই এ নিয়ে দু’পক্ষ চুক্তি সেরে ফেলতে পারে।

এদিকে বিল্ডের দাবি, মিউনিখের ক্লাবটির সঙ্গে বার্নলির মুখোমুখি চুক্তি হয়ে গেছে। যেখানে বায়ার্নের দায়িত্ব দেওয়ার কথা হয়েছে ৩৮ বছর বয়সী কোম্পানিকে। বার্নলির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বেলজিয়ামের এই সাবেক ফুটবলারের।

সে কারণে মাঝপথেই কোম্পানিকে ছেড়ে দিতে হলে বড় অঙ্কের ট্রান্সফার ফি চায় বার্নলি। যদিও তার অধীনে এবার ক্লাবটি প্রিমিয়ার লিগের রেলিগেশনে নেমে গেছে। এর আগে বায়ার লেভারকুসেনের জাবি আলোনসোকে কোচ বানানোর জন্য জোর চেষ্টা চালিয়েছিল বায়ার্ন।

চলতি মৌসুমের মাঝপথে জুলিয়ান নাগালসম্যানকে সরিয়ে টুখেলকে দায়িত্ব দেয় বায়ার্ন। যার অধীনে এ মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি দলটি। ১১ বছর পর ক্লাবটি বুন্দেসলিগা শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয়।

মৌসুমজুড়ে ক্লাবটির পারফরম্যান্স ছিল প্রত্যাশার অনেক নিচে। গত ফেব্রুয়ারিতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচ হারের পরেই বায়ার্ন ঘোষণা দেয় মৌসুম শেষে ক্লাব ছাড়বেন টুখেল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!