বুধবার আরসিবি-র হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। রবিচন্দ্রন অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান তিনি। কোনো রান না করেই ফিরে যান সাজঘরে।
আইপিএলে এ নিয়ে ১৮তম শূন্য রানের ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। ১২৯টি ইনিংসের মধ্যে ১৮টিতে শূন্য করেছেন তিনি। কার্তিক একই সংখ্যক শূন্য করেছেন ২৩৪টি ইনিংস খেলে।
.png)
এবারের আইপিএলে ফর্মে ছিলেন না ম্যাক্সওয়েল। ১০ ম্যাচে ৫২ রানের বেশি করতে পারেননি। উইকেট নিয়েছেন ছ’টি। প্লে অফে উঠলেও ব্যাঙ্গালুরু এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছে।
শূন্য করার তালিকায় ম্যাক্সওয়েল এবং কার্তিকের পরেই রয়েছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার ২৫৭টি ম্যাচ খেলে ১৭বার শূন্য করেছেন। পীযূষ চাওলা ১৯২ ম্যাচ খেলে ১৬ বার ডাক মেরেছেন।