ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ - ২০২৪

যুক্তরাষ্ট্রের ভালো শুরুর পর রিশাদের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৫, ২৩ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের ভালো শুরুর পর রিশাদের জোড়া আঘাত
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের বিপক্ষে লড়ছে যুক্তরাষ্ট্র। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল স্বাগতিকরা। তবে রিশাদ হোসেনের জোড়া আঘাতে হোঁচট খেয়েছে মোনাঙ্ক প্যাটেলের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৭ ওভারে দুই উইকেটে ৪৪ রান।

হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে যুক্তরাষ্ট্র।

Advertisement

দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোনাঙ্ক প্যাটেল ও স্টিভেন টেইলর। শুরুটা ধীর গতির করলেও ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা দুজন। প্রথম পাওয়ার প্লেতে ৪২ রান তোলেন এ দুই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে এসেই স্বাগতিকদের দুই ব্যাটারকে ফেরান রিশাদ হোসেন। তার ঘূর্ণিতে কাটা পড়েছেন স্টিভেন টেইলর (৩১) এবং আন্দ্রিয়াস গোউস (০)।

দ্রুতই দুই উইকেট হারিয়ে হোঁচট খেয়েছে স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে অ্যারন জোনসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মোনাঙ্ক।

মোনাঙ্ক ১৬ ও ২ রানে অপরাজিত আছেন অ্যারন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, আন্দ্রিয়েস গোউস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, আলি খান, হারমীত সিং, জেসি সিং, শ্যাডলি ফন শালকউইক ও সৌরভ নেত্রাভালকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!