[ খেলা ]
শুরুতেই হোচট খাচ্ছে টাইগাররা
ছবি: সংগৃহীত
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের বিপক্ষে লড়ছে যুক্তরাষ্ট্র। ‘অঘটন’ জন্ম দিয়ে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। সেই সঙ্গে প্রথম দেখায় টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৩ মে) টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ চার ওভারে দুই উইকেট হারিয়ে ৩০ রান।
.png)
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চার বলেই উইকেট বিলিয়ে আসেন সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই যুক্তরাষ্ট্রর নেত্রভালকরের ঘূর্নি বলে বোল্ড আউট হন সৌম্য। শূন্য রানে ডাগআউটে ফিরতে হয় এই টাইগার ওপেনারকে।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিম টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরগতিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু চতুর্থ ওভারে এসে জাসদীপের বলে বোল্ড আউট হন তামিম। তানজিদ তামিম ১৯ রান করে ফিরেন প্যাভিলিয়নে।
মাঠে দলপতি শান্ত ১১ রানে মাঠে অপরাজিত আছেন।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!