ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের হারের পর ইমরুলের খোঁচা!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ২৪ মে ২০২৪
বাংলাদেশের হারের পর ইমরুলের খোঁচা!
ছবি- সংগৃহীত

পরিসংখ্যান কিংবা র‌্যাংকিং সবকিছুতেই যোজন যোজন পার্থক্য। এমনকি অভিজ্ঞতাতেও এগিয়ে ছিল বাংলাদেশ দল। তবুও যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের কাছে দ্বিপাক্ষিক সিরিজ খুইয়েছে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এমনিতেই সিরিজের প্রথম টি-২০তে হেরে মানসিকভাবে পিছিয়ে ছিল সফরকারীরা। গতকাল সেই একই ভুলের পুনরাবৃত্তি করে শান্তরা। এতে ২-০ তে এগিয়ে সিরিজ শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের ইতিহাস গড়ার রাতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। টাইগারদের সাবেক ওপেনার ইমরুল কায়েসও দিয়েছেন রহস্যময় এক পোস্ট। 

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। 

বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!