ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে পরিকল্পনায় বাংলাদেশকে হারিয়েছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৪ মে ২০২৪
যে পরিকল্পনায় বাংলাদেশকে হারিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি- ক্রিকইনফো

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। যেখানে সফরকারীদের বিপক্ষে টানা দুই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে মোনাঙ্ক প্যাটেলের দল।

বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এমনিতেই সিরিজের প্রথম টি-২০তে হেরে মানসিকভাবে পিছিয়ে ছিল সফরকারীরা। গতকাল সেই একই ভুলের পুনরাবৃত্তি করে শান্তরা। তাতে সিরিজ হাতছাড়া হয়েছে টিম টাইগার্সের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম হারকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিলেও গতকালের পর সেটা বলার আর সুযোগ নেই। বরং গোছাল ক্রিকেট খেলেই সিরিজ শিরোপা জিতে নিয়েছে তারা। 

Advertisement

বৃহস্পতিবার ম্যাচ জয়ের পর ‘টাইগার’ বধের পরিকল্পনা খোলসা করেছেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। তার কথায়, ‘আসলে উইকেট মন্থর ছিল। কিন্তু তারা প্রত্যাশা করছিল বলে গতি থাকবে। এর ফলে ইনসাইড এডজ হচ্ছিল। পরিকল্পনায় ছিল তাদের বাতাসের বিরুদ্ধে মারতে বাধ্য করা। সাকিবকে বোলাররা দূরে করেছিল পরে তা আমাকে সাহায্য করেছে উইকেট নিতে।’

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ খুব বেশি পায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে হারিয়ে সেই দাবি জোড়াল করল দলটি। আলী বলেন, ‘এটা আসলে দারুণ। এমন সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে বিবেচনায় আসে। এর মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেওয়া যায় আমরা সুযোগ পেলে কী করতে পারি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!