ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন জিরু। তরুণদের সুযোগ দিতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচ খেলে ৫৭ গোল করেছেন জিরু। যা ফ্রান্সের ইতিহাসে তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছেন।
.png)
২০১৮ বিশ্বকাপ দলে ছিলেন, সেবার ফ্রান্স বিশ্বকাপ জিতলেও ব্যর্থ ছিলেন জিরু। এরপর ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পথে লা ব্লুজদের হয়ে ৪ গোল করে দলে অবদান রাখেন।
আগামী জুলাইয়ে এসি মিলান ছেড়ে এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিতে যাচ্ছেন জিরু। এর আগে প্রিমিয়ার লিগের দুই ক্লাব আর্সেনাল ও চেলসির হয়ে খেলেছেন তিনি।