ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুটজোড়া তুলে রাখার ঘোষণা এই তারকা ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ২৭ মে ২০২৪
বুটজোড়া তুলে রাখার ঘোষণা এই তারকা ফুটবলারের
লিওনার্দো বোনুচ্চি। ছবি- সংগৃহীত

ইউরোর সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইতালি। আসরটিতে দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক ছিলেন লিওনার্দো বোনুচ্চি। স্বাভাবিকভাবেই আসন্ন ইউরোতেও নিজের জায়গা দেখছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলে রাখা হয়নি এই সেন্টারব্যাককে।

২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন বোনুচ্চি। ম্যাচের ৬৬তম মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ৬৭তম মিনিটে বোনুচ্চিই সমতায় ফেরান ইতালিকে। 

এরপর তো টাইব্রেকারে শিরোপাই জিতল রবার্তো মানচিনির শিষ্যরা, সেখানেও বোনুচ্চি গোল করেন। তবে দুর্ভাগ্যজনভাবে এবারের আসরে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী এই তারকার।

Advertisement

রোববার ফেনারবেসের জার্সিতে ইস্তানবুলসপর ম্যাচটিই শেষ হয়ে থাকল বুটজোড়া তুলে রাখা বোনুচ্চির। যেখানে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। 

এদিন মাঠে নামার আগেই অবসরের ঘোষণা দেন বোনুচ্চি। গত জানুয়ারিতে এসে তুর্কির ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১০ ম্যাচ খেলেছেন তিনি।

ফেনারবেসের ওয়েবসাইটে অবসর ঘোষণায় বোনুচ্চি বলেন, ‘দারুণ এই পরিবারে যুক্ত হয়ে আমি সন্তুষ্ট। মাঠ কিংবা মাঠের বাইরে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!