ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আজকের ম্যাচ সম্প্রচার নিয়ে যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২৮ মে ২০২৪
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আজকের ম্যাচ সম্প্রচার নিয়ে যা জানা গেল
ফাইল ছবি

আসন্ন টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৮ মে) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সদ্যই দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যেখানে টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের দুর্দান্ত স্বাদ পায় স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে  ৫ উইকেটে ও ৬ রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।

তৃতীয় ও শেষ ম্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে বাংলাদেশ।

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচটি কোনো চ্যানেল সম্প্রচার করবে না। সাধারণত প্রস্তুতি ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। তবে এবার তা হচ্ছে না। মূলত আইপিএলের কারণে অনেকটাই রং হারানো প্রস্তুতি ম্যাচগুলো নিয়ে নেই তেমন শোরগোল। 

এবারের বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। আইপিএল ফাইনাল শেষ করে এখনো যুক্তরাষ্ট্র পৌঁছায়নি তারা। এমনকি এখন পর্যন্ত তাদের ইকুইপমেন্টও পৌঁছায়নি। এ কারণে এবার ১৬টা ওয়ার্ম আপ ম্যাচের মাত্র ২টা টেলিকাস্ট হবে।

আজকের ম্যাচ না দেখা গেলেও ১ জুন ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ঠিকই টিভিতে উপভোগ করতে পারবেন দর্শকরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!