ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
মেজর লিগ ক্রিকেট (এমএলসি)

আইসিসির স্বীকৃতি পেল সাকিবদের লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ২৮ মে ২০২৪
আইসিসির স্বীকৃতি পেল সাকিবদের লিগ
ছবি- সংগৃহীত

লম্বা ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লিখিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

এমএলসির ঝুলিতে এতদিন আইসিসির স্বীকৃতি ছিল না। সেই লিগেই নাম লিখিয়েছিলেন সাকিব। এরপরেই বড় সুখবর পেল ফ্র্যাঞ্চাইজি লিগটি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রের লিগটি।

এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট ‘এ’ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০কে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে।

Advertisement

আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে এমএলসির দ্বিতীয় আসর। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে। 

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত।’

প্রসঙ্গত, এমএলসির প্রথম আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল মুম্বাই ইন্ডিয়ান নিউ ইয়র্ক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!