আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকার লড়াই। যেখানে ব্রাজিলের তরুণ প্রতিভা এনড্রিক দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে ব্রাজিলিয়ান হলেও তিনি সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের প্রশংসা করেছেন এবং তাদেরই ফেভারিট বলে মানছেন।
সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম দারিও ওলেতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এনড্রিক। সেখানে তিনি বলেন, আলবিসেলেস্তে শিবিরে সবসময়ই তারকা ছিল এবং তাদের কেউই একাই চ্যাম্পিয়ন হয়নি।
.png)
তিনি জানান, আর্জেন্টিনা দল মেসিকে ছাড়াও যে কোনো প্রতিযোগিতায় ফেভারিটই থাকবে এবং তাদের হারানো সবসময় কঠিন হবে।
এদিকে ১৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সামনের জুলাইয়ে তার বয়স ১৮ বছরে পা রাখবে। এর পরেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি।
রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে এনড্রিক বলেন, ‘এই ক্লাবে খেলা তার আজীবন স্বপ্ন ছিল। তিনি ভিডিও গেম খেলার সময় থেকেই একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন এবং সবসময় মাদ্রিদের হয়ে খেলার কথা কল্পনা করতেন।’