এ অবস্থায় টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দাবি করছেন, এরই মধ্যে নাকি কাতার বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যের চলতি বছরের অলিম্পিকে অংশ নেয়া নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি (৩৬ বছর) এবং ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ (২৪ বছর)।
দুজনের ক্লাবের কাছ থেকে নাকি এরই মধ্যে অনুমতি পেয়ে গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২৩ বছরের বেশি বয়সের মোট তিন জন খেলোয়াড় দলগুলো নিতে পারে অলিম্পিকে। আর্জেন্টিনার কোচিং স্টাফরা নাকি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাদের স্কোয়াডের ২৩ বছরের অধিক বয়সী তৃতীয় খেলোয়াড়কে।
.png)
জানা গেছে, সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর অধীনে অলিম্পিক দলের তৃতীয় ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় হতে পারেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাবটির কাছ থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি।
এছাড়া জাতীয় দলের আরো দুই খেলোয়াড়ের দিকে মাসচেরানোর চোখ রয়েছে। তারা হলেন চেলসি মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ (২৩ বছর) এবং ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো (১৯ বছর)। দুজনেরই বয়স ২৩ বা এর কম হওয়ায় তাদের দলে নেয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।
আসছে অলিম্পিকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন, ইরাক ও মরক্কোর বিপক্ষে। এটি হবে আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবলে দশমবারের মতো উপস্থিতি। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণপদক জিতেছে।