আগামী ১ জুন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। এ ম্যাচকে সামনে রেখে ডালাস থেকে বিমানে করে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ। এ ম্যাচের পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা।
ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
.png)
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগাররা হেরেছে ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ এড়ায় তারা। সেই ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপে ভালো কিছু করতে চান শান্ত-সাকিবরা।