দীর্ঘ ১২ বছর সেই বিশেষ অনুরোধের কথা ফাঁস করে দিলেন বর্তমানে কেকেআরের মেন্টর থাকা গম্ভীর।
গম্ভীরের প্রিয় ক্রিকেটারদের অন্যতম নারাইন। তার প্রথম সেই অনুরোধ নিয়ে গম্ভীর বলেন, ‘আমার আর নারাইনের চরিত্র অনেকটা একই রকম। আমাদের আবেগও এক রকম। আমার এখনো মনে আছে ২০১২ সালে প্রথম আইপিএল খেলতে এসেছিল নারাইন। তখন আমরা জয়পুরে। অনুশীলনে যাওয়ার সময় প্রথম দেখা হয়েছিল।’
.png)
এরপর তিনি বলেন, ‘নারাইনকে দলের সঙ্গে মধ্যাহ্নভোজ করার আমন্ত্রণ জানিয়েছিলাম। তখন ভীষণ লাজুক ছিল নারাইন। খাওয়ার সময় কারো সঙ্গে একটা কথাও বলেনি। শেষে আমাকে শুধু একটা প্রশ্ন করেছিল। ও বলেছিল, ‘আমি কি আমার বান্ধবীকে আইপিএলের সময় আনতে পারি?’ এছাড়া আর কোনো কথা বলেনি।’
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে সেবারই অনুমতি দিয়েছিলেন গম্ভীর। তারপর থেকে প্রতি বছর আইপিএল খেলতে বান্ধবীকে নিয়েই আসেন নারাইন। গত ১২ বছরে নারাইনের সঙ্গে সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে গম্ভীরের। বন্ধুত্বের সম্পর্ক এখন পারিবারিক সম্পর্কে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে কেকেআর মেন্টর বলেন, ‘প্রথম বছর নারাইন ভীষণ চুপচাপ থাকত। এখন অবশ্য আমাদের মধ্যে সব কিছু নিয়েই কথা হয়। ও আমার ভাইয়ের মতো। বন্ধু বা সতীর্থ হিসাবে নারাইনকে দেখি না। ও আমার ভাই-ই। এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে আমাদের।’
তিনি যোগ করেন, ‘আমার যদি ওকে প্রয়োজন হয় বা ওর আমাকে প্রয়োজন হলে একটা ফোনই যথেষ্ট। আমরা কেউই বেশি উত্তেজিত হই না। খুব একটা আবেগও প্রকাশ করি না আমরা। দু’জনেই নিজেদের কাজ করে সাজঘরে ফিরে আসতে পছন্দ করি।’
নারাইনের প্রথম বছর ২০১২ সালে কেকেআর প্রথম আইপিএল জিতেছিল। সেবার প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। এবার কলকাতার তৃতীয়তম আইপিএল জয়ের বছরেও প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নারাইন।
এর আগে ২০১৮ সালেও আইপিএলের সেরা ক্রিকেটার হয়েছিলেন কেকেআর অলরাউন্ডার। গম্ভীরের মতো তিনিও দলের তিনটি আইপিএল জয়ের অংশীদার।