ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোপার আগে ফুটবলকে বিদায় বললেন এই তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ৩১ মে ২০২৪
কোপার আগে ফুটবলকে বিদায় বললেন এই তারকা
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা। এই আসরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। তবে এর আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সাবেক পিএসজি তারকা এডিনসন কাভানি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কাভানি। জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ক্যারিয়ারে বাকি সময়টুকু কাটিয়ে দিতে চান এই তারকা।

তিনি লিখেছেন, ‘দলের সঙ্গে পথচলা আমার জন্য অনেক বড় পুরস্কার। আজ (গতকাল) আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সব সময় হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুসরণ করব। এই সুন্দর জার্সিতে যখন আমি খেলেছি, সেভাবেই পাশে থাকব। এই জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি অনেক পছন্দ করি এটা।’

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে সবশেষ খেলেছেন কাতারে ২০২২ বিশ্বকাপে। ৫৮ গোল করে উরুগুয়ের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কাভানি। উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ ৬৮ গোল করেন সুয়ারেজ।

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলেই যে ক্যারিয়ারের বাকি অংশটুকু কাটিয়ে দেওয়ার চিন্তা, সেটার ইঙ্গিত দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টেই। উরুগুয়ের স্ট্রাইকার বলেন, ‘ক্যারিয়ারের নতুন মঞ্চে নিজেকে আত্মনিবেদন করতে চাই। যেখানে আমার থাকতে হবে, তার জন্য পুরোটা দিতে চাই।’

বর্তমানে কাভানি খেলছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে। এর আগে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নাপোলির মতো বিখ্যাত ক্লাবগুলোতে খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৮২ ম্যাচে করেছেন ৩৮৩ গোল করেছেন এই উরুগুয়েন স্ট্রাইকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!