ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩, ২ জুন ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা দল। আসরের প্রথম ম্যাচটিতে জয় তুলে নিতে মুখিয়ে দুদলই। স্বাভাবিকভাবেই কেউই যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়ই।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৬টায়। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

Advertisement

কানাডা দল: অ্যারন জনসন, নভনিত ঢালিওয়াল, পরগত সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, দিলন হেলিগার, কলিম সানা ও জেরেমি গর্ডন।

যুক্তরাষ্ট্র দল: স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেস গাউস, অ্যারন জনস, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমীত সিং, শেলডি ফন শ্যালউইক, জসদীপ সিং, আলি খান, সৌরভ নেত্রালভাকার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!