ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের মূল পর্বে ভালো করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ২ জুন ২০২৪
বিশ্বকাপের মূল পর্বে ভালো করবে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ দল। তবে দেশটিতে এখনো সুখের আবহ তৈরি করতে পারেনি তারা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ হেরেছে টিম টাইগার্স। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার রাতে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২২ রানেই থামে বাংলাদেশ। ভারতের জয় ৬০ রানে। 

বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে। 

Advertisement

ভারতের বিপক্ষে ম্যাচ হারার পর শান্ত বলেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’ 

মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’

প্রসঙ্গত, আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি হবে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!