ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বকাপের যে ভেন্যুতে থাকছে ‘স্নাইপার’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ৩ জুন ২০২৪
বিশ্বকাপের যে ভেন্যুতে থাকছে ‘স্নাইপার’
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। জমজমাট এই টুর্নামেন্টের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়াম নির্মাণ করেছে আমেরিকা। এর মধ্যে একটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এটির নির্মাণ ব্যয় ৩০ মিলিয়ন ডলার। 

জানা গেছে, মাত্র ৫ মাসের মধ্যে তৈরি করা হয়েছে এই ব্যয়বহুল স্টেডিয়াম। বিশ্বকাপ শেষেই এই স্টেডিয়ামটি সরে ফেলা হবে। তবে স্টেডিয়ামটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

শুধু তা-ই নয়, ম্যাচের সময় মাঠের চারপাশে গোপনস্থানে ওঁৎ পেতে থাকবেন স্নাইপাররা। মূলত বিশ্বকাপকে ঘিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। সে কারণে নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। 

Advertisement

স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠেয় ম্যাচগুলো যেন কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে বড় অভিযান চালাবে পুলিশ। এমনকি নিরাপত্তা ব্যবস্থায় বিশেষজ্ঞ স্নাইপারদের নিয়ে নিয়োজিত থাকবে সোয়াট টিম। 

এছাড়া মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবেন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। টুর্নামেন্ট নির্বিঘ্নে শেষ করতে নিউইয়র্ক পুলিশ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি টিম ও অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে নাসাউ পুলিশ।

সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় মাঠে পাশে থাকা পার্কটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে আগামী ৮ দিনের জন্য। খেলা দেখতে আসা দর্শকদের কঠিন নিরাপত্তা বলয় পাড়ি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে। যেমনটা এয়ারপোর্টে করা হয়ে থাকে।

নিউইয়র্কের সদ্য তৈরি হওয়া ৩৪ দর্শক আসনের স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ । প্রথম ম্যাচে এখানে আজ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুন।

এর আগে আগামী ১০ জুন এ মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!