গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাগুয়েরে ও শ ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপের ফাইনাল ম্যাচটি মিস করেছেন। ইউরোর প্রাথমিক দলে এই দুজনকেই ডেকেছেন সাউথগেট। আগামী সপ্তাহে চূড়ান্ত দল ঘোষণার আগে তাদের সর্বশেষ উন্নতি দেখে সিদ্ধান্ত নেবেন ইংলিশ বস।
সেন্টার-ব্যাক পজিশনে ম্যাগুয়েরেকে ছাড়া ইংল্যান্ডের হাতে তেমন কোন নির্ভরযোগ্য খেলোয়াড় নেই। প্রায় মাসখানেক যাবত তিনি দলের বাইরে রয়েছেন। অন্যদিকে লেফট-ব্যাক শ তিন মাস ধরে সাইডলাইনে সময় কাটাচ্ছেন।
.png)
সাউথগেট জানিয়েছেন, ম্যাগুয়েরে ও শ’য়ের সঙ্গে নিউক্যাসল ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের সুস্থতার উন্নতি নিয়ে তিনি আশাবাদী। গর্ডনও জাতীয় দলের অনুশীলনে অনুপস্থিত আছেন।
এ সম্পর্কে সাউথগেট বলেন, ‘তাদের দেখে আমি আশাবাদী। এদের মধ্যে কেউই প্রস্তুতি ম্যাচের জন্য পুরোপুরি ফিট নয়। তবে আইসল্যান্ডের বিপক্ষে অ্যান্থনির খেলার সম্ভাবনা রয়েছে। বাকি দুইজন অনুপস্থিত থাকবেন। তবে দ্রুত তারা সুস্থ হয়ে উঠছেন।
বুকায়ো সাকা ও জন স্টোনসকে নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়া বাকি সবাই সুস্থ ও ফিট আছেন। বুকায়ো সামান্য ইনজুরিতে রয়েছেন। কাল তাকে বিশ্রাম দিয়ে শুক্রবারের ম্যাচের জন্য দলে অবশ্যই ডাকা হবে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের এফএ কাপ জয়ী গোলদাতা কোবি মেইনু ও ম্যানচেস্টার সিটির দুই খেলোয়াড় কাইল ওয়াকার ও ফিল ফোডেন এখনো জাতীয় দলে যোগ দেননি। রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামও ক্লাবের দায়িত্বের কারণে অনুপস্থিত রয়েছেন।
ইউরোর অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ইউরো মিশন শুরু করবে। গ্রুপ-সি’তে তাদের অপর প্রতিপক্ষ ডেনমার্ক ও স্লোভেনিয়া।