ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শরিফুলের ইনজুরিতে যে সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩১, ৬ জুন ২০২৪
শরিফুলের ইনজুরিতে যে সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি
শরিফুল ইসলাম

আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। এই ম্যাচের আগেই বড় ধাক্কার শঙ্কায় পড়েছে টিম টাইগার্স।

চলমান টি-২০ বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে কাউকে নিতে রাজি নয় বাংলাদেশ। 

ভারতের হার্দিক পান্ডিয়ার স্ট্রেট ড্রাইভের শট ধরতে গিয়ে ছয়টি সেলাই পড়েছে শরিফুলের। যে কারণে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিয়তার মুখে পড়েছে।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘শরিফুলের ইনজুরি আমাদের জন্য বড় চিন্তার বিষয়। তার হাতে ছয়টি সেলাই পড়েছে। তার রিকভারি প্রক্রিয়া মূল্যায়ন করতে আমাদের আরও কিছুদিন সময় নিতে হবে।’

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না থাকলেও ডালাসে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন শরিফুল। যেহেতু দলের সঙ্গে আরেক পেসার হাসান মাহমুদ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন, তাই প্রয়োজনে শরিফুলের জায়গায় তাকে খেলাতে পারে বাংলাদেশ।

প্রধান নির্বাচক আরো বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আমাদের সঙ্গে আছেন হাসান। আমরা শরিফুলকে পেতে আগ্রহী কারণ দলের জন্য ধারাবাহিকভাবে ভালো করেছেন তিনি। ৯ জুন আমরা শরিফুলের অবস্থার মূল্যায়ন করবো এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। আমরা দেখতে চাই শরিফুল কত দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!