[ খেলা ]
নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি
ছবি- সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের নাভিদ নাওয়াজ। তার অধীনেই ২০২০ যুব বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল টাইগার যুবারা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাওয়াজকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুবাদের হেড কোচের পাশাপাশি তিনি বিসিবির গেম ডেভেলপমেন্টের আওতাধীন জুনিয়র বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের ভূমিকায় কাজ করবেন।
জানা গেছে, লঙ্কান কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তার চুক্তির মেয়াদ শুরু হচ্ছে আজ ১ জুন থেকে।
অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে এর আগে তিনি বাংলাদেশে কাজ করেছেন। ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তার অধীনেই বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল।
টাইগার যুবাদের হেড কোচের পদে এবার স্টুয়ার্ট লয়ের স্থলাভিষিক্ত হয়েছেন নাওয়াজ। যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন স্টুয়ার্ট ল। তার শূন্যস্থান পূরণ করেছেন লঙ্কান কোচ নাওয়াজ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!