ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে অল্পেই থামল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:০৪, ৮ জুন ২০২৪
প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে অল্পেই থামল নেদারল্যান্ডস
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের ১৬তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে নেদারল্যান্ডস। যেখানে প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে অল্পেই থেমেছে ডাচরা। 

শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস।

এর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। এতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দৌদ। ইনিংসের শুরুতেই এ জুটিতে আঘাত করেন মার্কো জানসেন। এতে তিন বল খেলেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন লেভিট।

Advertisement

ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেছেন ম্যাক্স ও’দৌদ (৬)। পরে ক্রিজে আসেন বিক্রমজিৎ সিং। উইকেটে থিতু হওয়ার লড়াই করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি। ১৭ বলে ১২ করে ফিরেছেন।

দলের হাল ধরতে চেয়েছিলেন বাস ডি লিড। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৬ বল খেললেও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। নরকিয়ার বলে ৬ রানেই আউট হয়েছেন।

ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে লড়াই চালিয়ে যান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। তার ৪০ রানের লড়াকু ইনিংসে ভর করেই শতরান পেরিয়েছে ডাচদের সংগ্রহ।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ওটেনিল বার্টমেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও আনরিখ নরকিয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!