বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচের ১৮ তম ওভারে ঘটে মূল ঘটনা। এ সময় ইংলিশ স্পিনার আদিল রশিদের করা ডেলিভারিটি ডেড বল ভেবেছিলেন ম্যাথু ওয়েড। তবে আম্পায়ার কোনো প্রতিক্রিয়া না দেখানোয় মেজাজ হারান তিনি।
এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান এই অজি উইকেটরক্ষক-ব্যাটার। এমন আচরণের কারণে আইসিসির শাস্তি পাচ্ছেন ওয়েড।
.png)
আইসিসির বিধি ২.৮ অনুযায়ী, আর্ন্তজাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। তবে এই বিধি লঙ্ঘন করায় ওয়েডের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ওয়েড নিজের অপরাধ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, আগামী ১৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।