এদিকে ফুটবলবিষয়ক গণমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে বিশ্বকাপের চেয়ে ইউরো কঠিন—ফরাসি তারকার এমন মন্তব্যের জবাবটা বেশ কড়াভাবে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসি জানান, ‘এমবাপ্পে বলেছিল, ইউরো বিশ্বকাপের চেয়ে কঠিন? তিনি আরো বলেছিলেন দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপীয়দের প্রতিযোগিতা থাকে না। তারা যা (কোপা) খেলে তাকেই বেশি মূল্যবান মনে করে।’
.png)
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি এমবাপ্পেকে বলেছি, ইউরো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেখান থেকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে রাখা হয় না।’
মেসি জানান তিনি ফরাসি তারকাকে আরও বলেন, ‘ইউরো কাপকে সবচেয়ে কঠিন বলার মতো অনেক বিশ্ব চ্যাম্পিয়ন বাইরেই রয়ে গেছে, তাই না? আর বিশ্বকাপে সেরা দলগুলো খেলে। সব বিশ্ব চ্যাম্পিয়নরাই থাকে। তাই সবাই চায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে।’
উল্লেখ্য, আগামী ১৮ জুন ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নামবে ফ্রান্স। অপরদিকে ২১ জুন কোপার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।