ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

প্রায় ২ বছর পর করা ফিফটিতে সাকিবের যত রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১০, ১৪ জুন ২০২৪
প্রায় ২ বছর পর করা ফিফটিতে সাকিবের যত রেকর্ড
সাকিব আল হাসান

নেদারল্যান্ডসের টিম প্রিঙ্গলের করা ডেলিভারিটি লেগ সাইডে হালকাভাবে ঠেলে দিয়েই দৌড় দিলেন সাকিব আল হাসান। ১ রান পূর্ণ করার মাধ্যমে প্রায় ২ বছর পর টি-২০তে পেলেন হাফ সেঞ্চুরির দেখা। সেই সঙ্গে স্পর্শ করলেন একাধিক মাইলফলক। 

২০২২ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০তে সবশেষ হাফসেঞ্চুরি করেছিলেন সাকিব। মাঝে ২ বছর ও ২০ ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও আর ফিফটির দেখা পাননি তিনি। অবশেষে সেই খরা কাটালেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে।

এটি ছিল আন্তর্জাতিক টি-২০তে সাকিবের ১৩তম হাফসেঞ্চুরি। আর ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে শততম হাফসেঞ্চুরি। এদিক সাকিব শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ চারের সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন। 

Advertisement

এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৬ এবং টেস্ট ফরম্যাটে ৩১টি ফিফটি করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি সপ্তাহেই টি-২০তে অলরাউন্ডারদের রাজত্ব হারিয়েছেন সাকিব। এবার যেন হারানো সিংহাসন ফিরে পাওয়ার পালা!

এছাড়া ডাচদের বিপক্ষে ম্যাচটিতে আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ২ হাজার ৫০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন তিনি।

তার পরেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ টি-২০তে করেছেন ২ হাজার ৩৬০ রান। ১২৫ ম্যাচের ১২৩ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!