ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

যে ম্যাচের দিকে তাকিয়ে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ১৪ জুন ২০২৪
যে ম্যাচের দিকে তাকিয়ে পাকিস্তান দল
ছবি- সংগৃহীত

চলমান টি-২০ বিশ্বকাপের ৩০তম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে জয় পেলেই সুপার এইট নিশ্চিত করবে আমেরিকা। আর যদি আইরিশরা জয় পায় তাহলে ‘লাভের গুড়’ খাবে পাকিস্তান। তাতে বাবর আজমদের পরের পর্বে যাওয়ার আশা বেঁচে থাকবে। স্বাভাবিকভাবেই তাদের ধ্যান-জ্ঞান আজকের ম্যাচকে ঘিরেই।

সমীকরণ বলছে— এ ম্যাচে পাকিস্তানের শেষ আটে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হতে পারে, অপরদিকে তা নিমিষেই ধূলিসাৎ হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই সন্দেহাতীতভাবে শুক্রবার রাত সাড়ে ৮টায় ফ্লোরিডায় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গোটা পাকিস্তান।

‘এ’ গ্রুপের ১২ তারিখের ম্যাচে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের হারে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে। আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে যুক্তরাষ্ট্র মাত্র এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের বিদায় ঘণ্টা বেজে যাবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

Advertisement

এবারের টুর্নামেন্টের শুরু থেকেই নামের প্রতি সুবিচার করতে পারেনি পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা। তিন ম্যাচে শেষে পাকিস্তানের একটি জয়ে পয়েন্ট সংখ্যা ২, অপরদিকে সমান ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৪। ফলে আর এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে তিন জয়ে ইতোমধ্যে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী ভারত।

এদিন যদি বৃষ্টিতে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পণ্ড হলে ১ পয়েন্ট পাবে স্বাগতিকরা। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছে যাবে আমেরিকা। 

অন্যদিকে আইরিশদের বিপক্ষে বাবররা  জিতলেও পাকিস্তানের সুপার এইটে যাওয়া হবে না। কারণ চার ম্যাচে ৪ পয়েন্ট দাঁড়াবে বাবর-রিজওয়ানরা।

এদিকে কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। আর ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের ইতি টানতে হবে কানাডাকে। একই সমীকরণ দাঁড়ায় আয়ারল্যান্ডের জন্যও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!