ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

তিন গোলে এগিয়ে বিরতিতে স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ১৫ জুন ২০২৪
তিন গোলে এগিয়ে বিরতিতে স্পেন
ছবি- সংগৃহীত

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি স্পেন। যেখানে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে স্প্যানিশরা।

শনিবার বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে স্পেন-ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়েছে স্প্যানিশরা। জবাবে একটি গোলও এখন পর্যন্ত হজম করেনি তারা।

লিড নিয়ে বিরতিতে গেলেও প্রথম গোলের জন্য অবশ্য ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্পেনকে। দলের হয়ে প্রথম গোলটি করেন আলভারো মোরাতা। তাকে সহায়তা করেন ফাবিয়ান রুইজ।

Advertisement

এর মিনিট তিনেক পরেই গোলের ব্যবধান দ্বিগুন করেন ফাবিয়ান রুইজ। এবার তাকে বল বানিয়ে দেন প্রেদি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে স্পেনের হয়ে তৃতীয় গোলটি করেন দানি কারভাহাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!